০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক-১, ইজিবাইক জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৫ এপ্রিল-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীন গোগা বিওপি এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, চোরাচালানবিরোধী অভিযানে ১০ বোতল উইনসেরক্স সিরাপ, ১১ বোতল ESKUF সিরাপ এবং একটি ইজিবাইকসহ মো. কালাম হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি যশোরের বেনাপোল পোর্ট উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮ হাজার ৪০০ টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক-১, ইজিবাইক জব্দ

আপডেট: ০৩:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬