বাঘারপাড়ায় বিএনপি নেতার স্মরণে নাগরিক সমাজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৯:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৯

সাঈদ ইবনে হানিফ: যশোরের বাঘারপাড়ায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবু তাহের সিদ্দিকীর স্মরণে এক আবেগঘন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮শে রমজান বুধবার বিকেলে বাঘারপাড়া পাইলট হাই স্কুল মাঠে পৌরসভার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়। এসময় ইফতার মাহফিলটি পরিণত হয় মরহুম নেতার স্মৃতিচারণ ও দোয়ার এক মিলনমেলায়, যেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার ফারাজী। বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বাঘারপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, ঢাকা (দক্ষিণ) যুবদল নেতা নূরে আলম সিদ্দিক সোহাগ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, বিএনপি নেতা ফুল মিঞা, ছাত্রনেতা লিটন হোসেন, কৃষকদল নেতা সেলিম রেজা সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় মরহুম আবু তাহের সিদ্দিকীর বড় ভাই সাইদুর রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, আবু তাহের সিদ্দিকী ছিলেন একজন জনবান্ধব নেতা, যার স্মৃতি ও অবদান বাঘারপাড়ার মানুষের হৃদয়ে চিরদিন স্বরণীয় হয়ে থাকবে।






















