ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও ইফতার মাহফিল
- আপডেট: ১২:৫৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১৭

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার মিডিয়া বিভাগের আয়োজনে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) পবিত্র রমজান মাসের ২৬তম দিন, ১৪৪৭ হিজরি বিকাল ৫টায় উপজেলা মোড় সংলগ্ন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্ম-পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির অধ্যাপক হারুন-অর-রশিদ এবং জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি আবেদুর রহমান।
এসময় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।





















