০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ চোরাচালান মালামাল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকার মালিকবিহীন চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ মার্চ-২০২৬) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

আটক করা পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় ১৭৯টি শাড়ি, ৪টি কম্বল, ৮টি শাল-চাদর, ২৮৩ প্যাকেট পাপড়, ১ হাজার ১২৮টি চকলেট এবং ১ হাজার ৮৪০টি কসমেটিকস সামগ্রী। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার ৩২০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ চোরাচালান মালামাল আটক

আপডেট: ০৯:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬