০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৫ মার্চ) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযানে এসব সিরাপ আটক করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ আটক করা হয়।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় মামলার আলামত হিসেবে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় ল্যাবোরেট সিরাপ আটক

আপডেট: ০৪:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬