১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৫ মার্চ-২০২৬) পৃথক স্থানে পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, রোববার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩টি শাড়ি, ১ হাজার ৬৪৪টি বিভিন্ন ধরনের ওষুধ, ২২২টি চকলেট এবং ১৪৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৫ হাজার ৪৫০ টাকা।

পরে জব্দ করা এসব চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৭:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬