১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. কেরামত আলী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২

নুরতাজ আলম, চাঁপাইনবাবগঞ্জ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী।

ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ পৌরসভা শাখার আয়োজনে সেক্রেটারি আব্দুর রউফ এর সভাপতিত্বে ও নায়েবে আমীর এম. এ. আযীয মাহমুদ এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী।

এসময় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শিবগঞ্জ বাজারের রাস্তাসহ বিভিন্ন প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করে দেন । উদ্বোধনকালে প্রধান অতিথি ড. কেরামত আলী বলেন, পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও রাখার প্রয়োজনীয়তা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত । এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরী। অতএব নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

জামায়াতে ইসলামীর এই কার্যক্রম কতদিন চলবে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার ১৫ টি ইউনিয়নেও এই কার্যক্রম বাস্তবায়ন হবে এবং মাঝে মধ্যেই এই কার্যক্রম চালানো হবে । তবে সংসদ সদস্য হিসেবে এই লক্ষ্য বাস্তবায়নে তিনি শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা । উল্লেখ্য, নির্বাচনের আগেও শিবগঞ্জ পৌরসভা সহ সকল ইউনিয়নে এই কাজ পরিচালনা করেছিলেন ড. কেরামত আলী।

নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই আবারো পরিচ্ছন্নতার এই কাজ অব্যহত রেখে প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় শিবগঞ্জ উপজেলাবাসীর প্রশংসায় ভাসছেন নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী।

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য ড. কেরামত আলী

আপডেট: ০৯:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬