০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ৬৪

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায় শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং দলটির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে মোতালেব শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ এবং এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাহমুদা মিতু ফেসবুক পোস্টে বলেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি

আপডেট: ০১:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫