শিরোনাম:
শালিখায় জামাত-ই ইসলামের মোটরসাইকেল শোডাউন
নিউজ ডেস্ক
- আপডেট: ১০:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৫৩

শালিখা( মাগুরা) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এম বি বাকেরের পক্ষে বিশাল এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর সকালে শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এই মোটরসাইকেল শোডাউন শুরু হয়। এতে শালিখা মুহাম্মাদপুর ও মাগুরা সদর ৪ ইউনিয়ন থেকে জামায়াতের বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে এ শোডাউনে অংশ নেন।
শোডাউন চলাকালে নেতাকর্মীরা দলীয় শ্লোগান ও ব্যানার- পোষ্টার বহন করে এম বি বাকের এর দাঁড়িপাল্লার প্রতিকের প্রতি সমর্থন জানান। শোডাউন টি আড়পাড়া হয়ে চাতুর বাড়ি থেকে মোঃ পুর গিয়ে শেষ হওয়ার কথা। সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে।



















