১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শ্রীপুরে অস্ত্র ঠেকিয়ে এনজিও কর্মীর টাকা ছিনতাই,

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৬৪

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার কোদলা ও আমলসারের মাঝামাঝি স্থানে, ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি ছিনতায়ের ঘটনা ঘটেছে।

সূত্রে জানা যায়,একটি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত এক কর্মীর কাছ থেকে ছিনতাইকারী দল অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। ছিনতায়ের সময় আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে ছিনতাইকারীরা ভয়ে তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার নারী জানান, নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিন ছিনতাইকারী ব্যাগ, সোনা-দানা নিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমিও তাদের একজনকে ঘুসি মারি। মরে তো যাবোই নিজেকে তাই আত্মরক্ষার জন্য শেষ চেষ্টা করেছি। তাদের সাথে লড়াই করেছি। তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা আমার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে দেখি একটা অস্ত্র পড়ে আছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। হঠাৎ এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ঘটনার পর এলাকাবাসী ছিনকারীদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পুলিশে খবর দেয়। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে। তবে অস্ত্রটি আসল কি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

শ্রীপুরে অস্ত্র ঠেকিয়ে এনজিও কর্মীর টাকা ছিনতাই,

আপডেট: ০৬:৩৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫