মাগুরায় ৪৭তম বিএনপির মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি আরলী
- আপডেট: ০৯:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৯

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ লক্ষণ কুমার মন্ডল: মাগুরায় ৪৭তম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকাল ১০টার সময় মাগুরা ঐতিহাসিক নোমানী ময়দান মাঠ প্রাঙ্গণ হতে ভায়না মোড়ে বর্ণাঢ্য র্যালি হয়।
পরিচালনায় মাগুরা জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা বিউটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ, সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, পৌর আহবায়ক আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা সহ প্রমুখ।
মাগুরা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও শ্রীপুর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা শাহনাজ ফেরদৌস হ্যাপি, মাগুরা জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক পাপিয়া খাতুন, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক সাবিনা ইয়াসমিন মেরী, পৌর যুগ্ম আহবায়ক সুমা খাতুন, পৌরসভা ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামীমা সুলতানা রুপা, পৌর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জান্নাত সুলতানা, মাগুরা জেলা মহিলা দলের সদস্য রুনা সালাম, ২নং ওয়ার্ডের মহিলা দলের সাধারণ সম্পাদক রুবি ফারহানা, পৌর সদস্য সচিব বিউটি খাতুন, মহিলা দলের সদস্য সাবরিনা সুলতানা, মহিলা দলের সদস্য রিতা পারভীন, সদর থানা যুগ্ম আহবায়ক রোজীনা পারভীন, শালিখা থানা মহিলা দলের সভানেত্রী বিউটি রানী পোর্দ্দার, পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি সীমা খাতুন, সাধারণ সম্পাদক মনিষা ইসলাম, মাগুরা পৌর আহবায়ক খুরশীদা ইয়াসমিন ইতি, সদর থানা মহিলা দলের যুগ্ম আহবায়ক আইরিন পারভীন, পৌরসভা ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহানারাসহ প্রমুখ।
মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী মহিলা দলের অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা বিভাগের অহংকার, মাগুরার অহংকার সাবেক মহিলা এমপি নেওয়াজ হালিমা আরলী। এছাড়াও উপস্থিত আছেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ।
মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ বলেন, আমাদের প্রিয় এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা মহিলা দলের সভাপতি উর্মি ও সাধারণ সম্পাদক বিউটি, ২০১৮ সালের মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান উপস্থিত আছেন। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পরাজিত করতে পারবে না। মহিলাদের অগ্রণী ভূমিকা সামনের নির্বাচনে ব্যাপক ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, আপনারা যারা জেল খেটেছিলেন আপনাদের গৃহের নারীগণ অনেক কষ্ট করেছেন সারাদিন আপনাদের জন্য অপেক্ষা করেছে। তেমনি আপনাদের বোনরা সরাসরি জেল খেটেছে এবং রাস্তায় ছিলেন কখনোও কখনোও অত্যাচারের শিকার হয়েছিল আপনাদের না পেয়ে। ফ্যাসিস্ট সরকার প্রতিহত করার দিনেও নারীদের অগ্র ভূমিকা ছিলো। সব সময় মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আলি আহমেদ ভাই ও সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান ভাইসহ অন্যান্য নেতারা আমাদেরকে সর্বদা খোঁজ খবর ও সহযোগিতা করেছেন এবং আজকে ৪৭তম মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করেছেন।
মাগুরা জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা বিউটি বলেন, আজকে মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ ও সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত। এ সময় তারা জেলা থেকে আগত সমস্ত নেতা-কর্মীদের অশেষ ধন্যবাদ জানান।




















