০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১১২

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার বিকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, চিকিৎসার কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা

আপডেট: ১১:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫