০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শার্শা-চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ সাড়ে ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ১০০

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (৭ জুলাই) ৪৯ বিজিবি’র সদস্যরা একাধিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শালকোনা, মাসিলা, শিকারপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টসহ বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে বিদেশী মদ, বাংলা মদ, ভারতীয় ফেনসিডিল, বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, কসমেটিকস সামগ্রী, নিষিদ্ধ পলিথিন, সিগারেট, চামড়ার জুতা, জিরা এবং নানা ধরনের ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪৪ হাজার ৯৩৭ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) যুগান্তরকে জানান, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে একের পর এক চোরাচালান রোধে সফলতা পাচ্ছে।”

তিনি আরও বলেন, “জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

শার্শা-চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ সাড়ে ১৬ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৮:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫