১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

যশোরে একজনকে কুপিয়ে জখমের জেরে গণপিটুনিতে হামলাকারী নিহত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ২৮৩

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে একজনকে কুপিয়ে জখমের জেরে স্থানীয় জনতার গনপিটুনিতে হামলাকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত রফিকুল ইসলাম ফকির (৫০) উক্ত গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং তার হাতে আহত একই গ্রামের আজাহার শেখ এর ছেলে জহিরুল ইসলাম (৪০)।

ঘটনার সুত্রে জানা যায় রফিকুল ইসলাম একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি ইতোপূর্বেও একাধিক ব্যক্তিকে কারণ ছাড়াই মারপিট করে রক্তাক্ত জখমের ঘটনা ঘটিয়েছেন। এরুপ কার্যক্রমের জন্য তার স্ত্রী তাকে ফেলে পিতার বাড়ী চলে গিয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে সোনাকুড় গ্রামের জহির উদ্দীনের চায়ের দোকানের সামনে মাদকাসক্ত রফিকুল ইসলাম কোন কারণ ছাড়াই তার হাতে থাকা ধারালো দাঁ দিয়ে মোঃ জহিরুল ইসলাম এর মাথায় কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় মোঃ জহিরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরবর্তীতে আনুমানিক বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন তার ঐরুপ কার্য্যক্রমের জন্য উত্তেজিত হয়ে রফিকুল ইসলামকে চায়ের দোকানের পাশে করিম সরদার এর মেহগনি বাগানের মধ্যে মারপিট করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রাখে। সাড়ে ১১টায় তাকে উদ্ধারপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার পূবেই রফিকুল ইসলাম মৃত্যু বরণ করে।

প্রত্যক্ষদর্শী রেক্সোনা খাতুন বলেন, নিহত রফিকুল ইসলাম ফকির মাদকাসক্ত ছিল এবং গ্রামের সবার সাথেই সে খারাপ আচরণ করে। আজ সকালে যখন জহর বাজারে যাচ্ছিল সে দেখতে পায় রফিকুল বোতলে প্রসাব করে রাস্তায় ছড়াচ্ছে এবং জহিরের গায়ে ছিটিয়ে দেয় সে নিষেধ করলেন রফিকুলের হাতে থাকা দা দিয়ে জহিরকে আঘাত করে।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত রফিকুল ইসলাম ফকিরের পরিবার এজাহার দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

যশোরে একজনকে কুপিয়ে জখমের জেরে গণপিটুনিতে হামলাকারী নিহত

আপডেট: ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫