০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ডিমলায় সমলয় চাষবাদ বোরো রোপনের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ১৯০

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামরীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদের বোরো ধান রোপণের শুভ উদ্বোধন করেন, উপপরিচালক জনাব ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারী) দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়’র সভাপতিত্বে সমলা চাষবাদের শুভ উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাগত বক্তব্য দেন মীর হাসান আল বান্না, উপজেলা কৃষি অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক(শস্য) জনাব জাকির হোসেন, অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) নিকছন চন্দ্র পাল, শামিমা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি অফিসার। ডিমলা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হোসেন, প্রমখ।

এ সময় অতীথি হিসাবে নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড.এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, সমলয় চাষাবাদে ১৫০ বিঘা জমিতে উন্নত হাইব্রীড বোরো ধানের চারা সীড সোয়িং যন্ত্রের মাধ্যমে ট্রেতে তৈরি করে রাইসট্রান্সপ্লান্টার যন্রের দ্বারা রোপণ করা হয়। পরবর্তীতে একই সাথে জমি তৈরি, একই বয়সি চারা রোপণ, একই গভীরতা, সমান দুরত্বে, সার প্রয়োগ, কীটনাশক স্প্রে ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এতে উৎপাদন খরচ কম হয়,কৃষিতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পায় এবং ধানের উৎপাদন বৃদ্ধি পায়।

এক বিঘা জমিতে মাত্র আধা ঘণ্টায় চারা রোপণ করা হয়। বিরুপ আবহাওয়ার হওয়ার কারণে আজ কৃষি হুমকির মধ্যে রয়েছে। এসব হুমকি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের লক্ষ্য। এ লক্ষ অর্জনের জন্যই আমরা প্রতিনিয়ত কাজ করে,কৃষিকে আধুনিকিকরণ ও যান্ত্রিকীকরণ করার জন্য আজকের এই প্রেয়াস।

Please Share This Post in Your Social Media

ডিমলায় সমলয় চাষবাদ বোরো রোপনের শুভ উদ্বোধন

আপডেট: ০৭:৪৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫