০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

ঝিকরগাছা দারুল উলুম ল কামিল মাদ্রাসায় জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৪

স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার হলরুমে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহিদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি মেধা, সততা ও দেশপ্রেম নিয়ে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।”

​সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুহিব্বুল ইসলাম বলেন, “ঐতিহাসিক এ দিবসের চেতনা আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করবে। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রচনা ও চিত্রাঙ্কনের মাধ্যমে যে সচেতনতা ও মেধার বিকাশ ঘটিয়েছে, তা অত্যন্ত প্রশংসনী। সভায় আরও বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল বদিউজ্জামান, শিক্ষক আরিফ বিল্লাহ, মোখলেছুর রহমান এবং শিক্ষিকা রাশীদা খাতুন।

​অনুষ্ঠানে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এসময় মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছা দারুল উলুম ল কামিল মাদ্রাসায় জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

আপডেট: ০৮:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬