শার্শা থানার নতুন ওসির সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট: ১০:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার নেতারা।
সোমবার (২৯ জুন-২০২৬) সন্ধ্যায় শার্শা থানা কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জামায়াত নেতারা নবাগত ওসিকে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, থানা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য এনামুল হক, শার্শা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আহমাদ আলী-সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
মতবিনিময়কালে নবাগত ওসি মো. শামিনুল হক উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত রোববার (২৮ জুন) সন্ধ্যায় মো. শামিনুল হক আনুষ্ঠানিকভাবে শার্শা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত ছিলেন।
























