১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

শার্শা থানার নবাগত ওসি’র সাথে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫) এর নেতৃবৃন্দ। এ সময় শ্রমিক নেতারা তাঁর সফল দায়িত্ব পালন এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি কামনা করেন।

রোববার (২৯ জুন-২০২৬) রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানা কার্যালয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর নেতৃত্বে শ্রমিক নেতারা নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান।

জানা যায়, মো. শামিনুল হক সম্প্রতি শার্শা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি বাগেরহাটের শরণখোলা থানায় দায়িত্ব পালন করেন।

নবাগত ওসি মো. শামিনুল হক বলেন, “শার্শা থানার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, চোরাচালান ও অপরাধ দমনে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শার্শাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা কামনা করছি।”

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, “নবাগত ওসি শামিনুল হককে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্বে শার্শা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে আমরা সবসময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের যেকোনো ইতিবাচক উদ্যোগে শ্রমিক ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতা করবে।”

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বেনাপোল ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মো. ইয়াকুব আলী, ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী (ডাক্তার), প্রচার সম্পাদক ওমর ফারুক, শ্রমিক নেতা সাহেব আলী, মইদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

শার্শা থানার নবাগত ওসি’র সাথে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: ১০:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬