১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নাভারণে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-৩

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ জুন-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শার্শা থানার এসআই শেখ আল আমিন। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই মো. অহিদুজ্জামান, এএসআই মো. আতাউর রহমান এবং সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আবুল বাশারের বাড়ির সামনে নাভারণ আনসার ক্যাম্প থেকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী সড়কে অভিযান চালিয়ে মো. ইদ্রিস আলী (৩০), মো. ইস্রাফিল হোসেন (২৪) ও মো. মুন্না হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়।

তল্লাশি চালিয়ে ইদ্রিস আলীর কাছ থেকে ৫ পিস ইয়াবা, ইস্রাফিল হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা এবং মুন্না হোসেনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ইদ্রিস আলীর বাড়ি বেনাপোল পোর্ট থানার কদমতলা বারপোতা গ্রামে। অপর দুই আসামি ইস্রাফিল হোসেন ও মুন্না হোসেন শার্শা থানার উত্তর বুরুজ বাগান ও সমন্ধকাটি গ্রামের বাসিন্দা।

শার্শা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-৩

আপডেট: ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬