১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিজিবির অভিযানে বেনাপোল-চৌগাছা সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ জুন-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) হিজলী ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ৯টি শাড়ি, ৭৭১টি চুলের খোপা, ২ প্যাকেট ফুসকা, ২ প্যাকেট আগরবাতি, ৩৬০টি চকলেট, ৯৩৬টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ১৩৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

এছাড়া চৌগাছা থানার হিজলী বিওপির সদস্যরা পৃথক অভিযানে ভারতীয় ৬০ বোতল এসকাফ (ESCUF) সিরাপ উদ্ধার করে। জব্দকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, উদ্ধার করা চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা।

আটককৃত চোরাচালান পণ্যসমূহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচারচক্রকে আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

বিজিবির অভিযানে বেনাপোল-চৌগাছা সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬