১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

যশোরে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিশাল উপস্থিতি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোর জেলা যুবদলের উদ্যোগে বুধবার (২৪ জুন-২০২৬) বর্ণাঢ্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আবু আতীক আল হাসান মিন্টু এবং শফিকুল ইসলাম শফিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ। সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা।

বক্তারা তাদের বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে, বিক্ষোভ সমাবেশে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল ব্যাপক উপস্থিতি নিশ্চিত করে। নেতাকর্মীরা একটি বিশাল মিছিল ও বহর নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। তাদের সরব অংশগ্রহণে সমাবেশে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সমাবেশে বিশেষভাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহিদ, সাইফুল আলম পিন্টু, জিয়াউর রহমান ও আব্দুর রশিদ।

অন্যদিকে, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে যশোর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত যুবদল নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

যশোরে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিশাল উপস্থিতি

আপডেট: ১১:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬