১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে শাড়ি-কম্বল ও কসমেটিকস পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৮টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৩টি কম্বল, ২টি তৈরি পোশাক, ১১০টি বিভিন্ন ধরনের চকলেট এবং ৬৬টি ভারতীয় কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানায়, উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালান পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবির অভিযানে শাড়ি-কম্বল ও কসমেটিকস পণ্য জব্দ

আপডেট: ১০:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬