০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বিজিবির অভিযানে যশোরে ৪৮৩৭ পিস ইয়াবাসহ দুইজন আটক, বেনাপোল চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক এবং প্রায় ২৪ লাখ ২৪ হাজার টাকার অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ জুন,২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালিত বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে যশোর কোতোয়ালী থানার যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা, ২ হাজার ৮৪৭ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর থানার দোহাকুলা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে রোকনুজ্জামান (২২) এবং কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের কওসার আলী গাজীর ছেলে আক্তারুল ইসলাম (৪৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আটক দুই আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিনে শার্শা থানার আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩২টি শাড়ি, ৬২টি তালা, ৪৩ প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সোনপাপড়ি, ৪ কেজি তালমিশ্রি, ১৮০টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ২টি হরলিক্স, ২ কেজি কাজুবাদাম, ৩ কেজি গুঁড়া দুধ, ৬০৩টি চকলেট এবং ৫ হাজার ৯৩টি কসমেটিকস সামগ্রী।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ২৩ হাজার ৬০৭ টাকা।

পরে জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

বিজিবির অভিযানে যশোরে ৪৮৩৭ পিস ইয়াবাসহ দুইজন আটক, বেনাপোল চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬