০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বাঘারপাড়ায় চুরি হয়ে যাচ্ছে সেচ পাম্পগুলোর তামার তার! বিপাকে কৃষক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১৩

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় সেচ পাম্পের আর্থিং লাইনের তামার তার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

চোরচক্রের ধারাবাহিক এই চুরির কবলে পড়ে ইতিমধ্যে ৬টি সেচ পাম্পের মালিকগন ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি এইসব সেচ পাম্পের আওতাধীন কৃষকরাও পড়েছেন বিপাকে।

জানা গেছে, গত বুধবার ও বৃহস্পতিবারসহ কয়েকদিন ধরে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের মাহমুদপুর ও রামচন্দ্রপুর গ্রামের বিভিন্ন কৃষিজমির মাঠের সেচ পাম্প গুলোতে এই চুরির ঘটনা ঘটেছে। বিশেষ করে মাহমুদপুর পূর্বপাড় ও সোনার বাওড় মাঠ এলাকায় ছয়জন কৃষকের সেচ পাম্পের আর্থিং লাইনের তামার তার কেটে নিয়ে গেছে চোরেরা।

এবিষয়ে স্থানীয় কৃষকরা বলেন, মাঠের ওইসব সেচ পাম্প গুলোর প্রায় ১২০ ফুট তামার তার চুরি হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১৩ থেকে ১৫ হাজার টাকা। তবে সরাসরি ও পরোক্ষ ক্ষতি মিলিয়ে কৃষকদের লোকসান আরও বেশি বলে দাবি করা হচ্ছে।

মাহমুদপুর গ্রামের কৃষক আতিয়ার ফকির জানান, তার দুটি সেচ পাম্পের আর্থিং লাইনের মাটির ওপরের অংশের তার কেটে নিয়ে গেছে চোরেরা। এতে তার প্রায় ২০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহানুর রহমান সাংবাদিক কে বলেন, “এ ধরনের চুরির ঘটনায় কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। চুরি রোধে গ্রাহকদের আরও সচেতন হতে হবে। আমাদের একার পক্ষে এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

স্থানীয় কৃষকেরা দ্রুত ওই চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি সেচ পাম্পগুলো রক্ষায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বানও জানিয়েছেন। তবে, স্থানীয়দের ধারনা মাদক সেবী এবং মাদক কারবারের সাথে জড়িতরাই এসব চুরির সাথে জড়িত থাকতে পারে। সম্প্রতি সময়ে বাসুয়াড়ী ইউনিয়নের পাড়া মহল্লা গুলোতে মাদক সেবীদের অপতৎপরতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে, ছিককে চুরিসহ তাদের বিরুদ্ধে নানা অপতৎপরতার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় চুরি হয়ে যাচ্ছে সেচ পাম্পগুলোর তামার তার! বিপাকে কৃষক

আপডেট: ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬