০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

খালিশপুরে তাঁতী দল নেতা সোনামিয়া হত্যা মামলায় ‘ন্যাটা রনি’ গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতী দল নেতা সোনামিয়া হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মো. রনি ওরফে ‘ন্যাটা রনি’কে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাগেরহাট সদর থানার বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গত ১২ এপ্রিল খুলনা মহানগরীর খালিশপুর থানায় সংঘটিত আলোচিত সোনামিয়া হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলাতক সন্দেহভাজন হিসেবে রনিকে চিহ্নিত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে খালিশপুর থানায় একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে সোনামিয়া হত্যা মামলাসহ ১টি হত্যা, ২টি হত্যা চেষ্টা, ১টি দস্যুতা এবং ২টি চুরি মামলা—মোট ৬টি মামলা বর্তমানে বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, যা হত্যা মামলার তদন্তে সহায়ক হবে। এদিকে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

খালিশপুরে তাঁতী দল নেতা সোনামিয়া হত্যা মামলায় ‘ন্যাটা রনি’ গ্রেফতার

আপডেট: ০১:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬