০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মাদক মামলায় শার্শার চিহ্নিত ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই শরিফুল ইসলাম ও এএসআই আবুল কাশেমের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরোয়ানাভুক্ত আসামি মো. হাজু কাজী (৩৫)-কে আটক করা হয়। তিনি রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদ কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় দায়ের করা মামলা নং-১৬ (তারিখ: ২৬ জানুয়ারি ২০২৫) এ তিনি অভিযুক্ত। মামলাটির পরিপ্রেক্ষিতে শার্শা আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে পূর্বেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

মাদক মামলায় শার্শার চিহ্নিত ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ১২:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬