০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

খুলনায় মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটনে পিবিআই কর্মকর্তা রেজোয়ান পুরস্কৃত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১২

নিজস্ব প্রতিবেদক: খুলনা অঞ্চলে আলোচিত মস্তকবিহীন এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

দীর্ঘদিন নিখোঁজ থাকা সালেহা বেগমের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে সংস্থাটি।

এ ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পিবিআই খুলনার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজোয়ানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম সভায় তাকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন পিবিআই খুলনা জেলার ইউনিট ইনচার্জ রেশমা শারমিন, পিপিএম-সেবা।

তদন্ত সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর সালেহা বেগমের পরিবার সন্দেহের ভিত্তিতে একটি অপহরণ মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। তদন্তের এক পর্যায়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ, নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেইস এবং বেওয়ারিশ লাশের রেকর্ড পর্যালোচনা করে বটিয়াঘাটা থানায় দাফনকৃত একটি অজ্ঞাত লাশের সঙ্গে সালেহা বেগমের পরিচয়ের মিল খুঁজে পাওয়া যায়।

পরে মামলার প্রধান আসামি লালন গাজীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে সহযোগী সিজার মোল্লাকেও গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে উভয় আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পিবিআই সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির ব্যবহার, পেশাদারিত্ব ও নিবিড় তদন্তের মাধ্যমে জটিল এ মামলার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার এ সাফল্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটনে পিবিআই কর্মকর্তা রেজোয়ান পুরস্কৃত

আপডেট: ০৭:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬