০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি সচল বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে শহরের এমকে রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই অলক কুমার দে পিপিএমের নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালী থানার এমকে রোডের সন্ধানী সুপার মার্কেটের মেসার্স তন্নী টেলিকমে অভিযান চালায়। এ সময় কয়েকজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়।

অভিযান চলাকালে মো. আলী হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক আলী হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্ব কোটা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যশোর শহরের কোতোয়ালী থানার পোস্ট অফিস পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

আপডেট: ০৪:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬