১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক: খুলনার বহুল আলোচিত যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ৫ মিনিটে মাগুরার মোহাম্মদপুর থানার ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সিপিএসসি, সিপিসি-২ এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত বাকা মাসুদ খুলনার দিঘলিয়া থানার সেনহাটি এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মুরাদ খাঁ (৪২) স্থানীয় যুবদলের একজন নেতা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি দিঘলিয়া উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের এক নেতাসহ কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এরই জের ধরে ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে মুরাদ খাঁ বকশি বাড়ি সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা বাকা মাসুদসহ এজাহারভুক্ত ১১ জন এবং অজ্ঞাত আরও ১২-১৩ জন দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

আপডেট: ১১:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬