শিরোনাম:
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম
নিউজ ডেস্ক
- আপডেট: ০৭:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৮

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে রকি বিশ্বাস (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানাধীন নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রকি বিশ্বাস নুরপুর গ্রামের মৃত মান্নান বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ইফতি (২৪), পিতা মোহাম্মদ পাপ্পুর সঙ্গে দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় নুরপুর ব্যাংক মোড়ে একা পেয়ে অভিযুক্ত ইফতি রকির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে রকি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।























