০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৬২ লাখ টাকার হীরা ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হীরা (ডায়মন্ড) ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সড়কের ওপর থেকে আনুমানিক ১৫৫.৭৬ গ্রাম ওজনের হীরাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সুজাউদ্দিন (৫২)। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে সংগ্রহ করা হীরাগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সেগুলো কলকাতায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল বলেও স্বীকার করেন তিনি।

বিজিবি জানায়, আটক ব্যক্তি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন, যা তার সন্দেহজনক কার্যক্রমকে আরও স্পষ্ট করে।

উদ্ধার করা হীরাগুলো পুলিশের উপস্থিতিতে যশোরের ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’-এর প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল হীরা হিসেবে শনাক্ত করা হয়েছে। জব্দকৃত হীরার আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা।

এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি নগদ ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি (মূল্য ৭ হাজার ৭৬১ টাকা), ৫৫০ মার্কিন ডলার (মূল্য ৬৭ হাজার ৬৫০ টাকা), ২০০ থাই বাথ (মূল্য ৭৫০ টাকা), একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সব মালামালের সম্মিলিত সিজার মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত হীরা ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৬২ লাখ টাকার হীরা ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট: ০৮:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬