০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

খুলনায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ২০

খুলনা অফিস : খুলনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।

মঙ্গলবার (৩১ মার্চ-২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা-র ইলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাউদার্ন ফুডস লিমিটেডের সামনে রূপসা-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার রুপসা থানার মাছুয়াডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীন শেখের মেয়ে—সোনিয়া (২৬), এবং মিল্কি দেয়াড়া গ্রামের মৃত কুদ্দুস মোল্লার ছেলে মো. বাদল মোল্লা (৪৫)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এ মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের রূপসা থানা-য় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ০৪:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬