১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় জাল টাকা সহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • /

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজারে জাল টাকার কারবার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন তুরাপ হোসেন (২৯) নামে এক যুবক।

রোববার দিবাগত রাত পৌনে নয়টার দিকে খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ৩,৭০০ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

আটক তুরাপ হোসেন উপজেলার জহুরপুর ইউনিয়নের ছোটখুদড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে তুরাপ হোসেন খাজুরা বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত ‘এসকে টেলিকম’ দোকানে ৩,৭০০ টাকা বিকাশ করতে যান। টাকাগুলো হাতে নিয়ে দোকান মালিক রাব্বির সন্দেহ হয় এগুলো জাল। বিষয়টি নিশ্চিত হতে আশপাশের লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) পিন্টু কুমার মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ সর্দারসহ সঙ্গীয় ফোর্স। তারা উপস্থিত জনতার সামনে যাচাই-বাছাই করে ৫০০ টাকার ৭টি ও ২০০ টাকার একটি নোট জাল হিসেবে শনাক্ত করেন এবং তুরাপ হোসেনকে আটক করেন।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুরাপ স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে জাল নোটকে আসল টাকা হিসেবে বাজারে ছড়িয়ে দিচ্ছিলেন। এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই পিন্টু কুমার মণ্ডল জানান, আটক তুরাপকে কিছুটা আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং তাকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আটক আসামিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশ জানায়, জাল টাকা প্রতিরোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় জাল টাকা সহ যুবক গ্রেফতার

আপডেট: ১০:১৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬