০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সম্পাদক/প্রকাশকের বাণী

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / ১৩

গ্রামের সংবাদ ডেস্ক :” পবিত্র ঈদুল ফিতর” উপলক্ষ্যে আমাদের গ্রামের সংবাদ পত্রিকার প্রিয় পাঠক, গ্রাহক, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক!

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর ঈদ-উল-ফিতরের এই পবিত্র দিনটি আমাদের জীবনে অনাবিল আনন্দ ও শান্তি নিয়ে আসে। ঈদের এই আনন্দ পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যকে আরও দৃঢ় করুক।

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

ঈদের আনন্দ আমাদের সবার। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যক্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।

আমাদের পত্রিকার ওপর আস্থা রাখার জন্য এবং আমাদের চলার পথে সার্বক্ষণিক সহায়তা করার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি, আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন।

ঈদের এই খুশির দিনে সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনাদের দিনটি কাটুক আনন্দময় ও নিরাপদ।

মোঃ আব্দুল মুননাফ
সম্পাদক/প্রকাশক
গ্রামের সংবাদ, যশোর।

Please Share This Post in Your Social Media

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সম্পাদক/প্রকাশকের বাণী

আপডেট: ০৪:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬