১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি: “নারী ও কন্যার অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান”

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, ইউএনডিপি প্রকল্প, জাবারাং কল্যাণ সমিতি, উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম, সিএইচটি হেডম্যান-কার্বারী নেটওয়ার্ক, বাদাবনসহ স্থানীয় বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার (৯ মার্চ) সকালে জেলা সদরের বাজার ফান্ড কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাদের প্রতি সহিংসতা বন্ধ, সমঅধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ সমাজ গড়ে তোলার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে নারী অধিকার ও সমতার বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নমিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মিনুচিং মারমা, এমপাওয়ারম্যান্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শাশ্বতী দেওয়ান, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর দয়ানন্দ ত্রিপুরা, বিনোদন ত্রিপুরা এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির প্রতিনিধি গীতিকা ত্রিপুরা। এছাড়াও যুগান্তর ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। নারী ও পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে নানা কর্মসূচির মাধ্যমে নারীর অধিকার, মর্যাদা ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে নারী দিবসে মানববন্ধন ও র‍্যালি: “নারী ও কন্যার অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান”

আপডেট: ০৮:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬