১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও লাইসেন্স যাচাইয়ে খাগড়াছড়িতে প্রশাসনের অভিযান, অনিয়মে জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১৫

খাগড়াছড়ি প্রতিনিধি: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

অভিযানে লাইসেন্স, কাগজপত্র ও জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। অনিয়ম পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজের নেতৃত্বে জেলা সদরের মেসার্স এন্টার আশরাফ এন্টারপ্রাইজ, মেহেরুন্নেছা ফিলিং স্টেশন এবং কে.সি. ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সঠিক পরিমাপ, ওজন, লাইসেন্সের বৈধতা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মহাজনপাড়া এলাকার মেসার্স এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত শহরের ফলের বাজারেও অভিযান পরিচালনা করে। সেখানে ফল বিক্রেতাদের ব্যবহৃত ওজন যন্ত্র এবং বিএসটিআই অনুমোদন রয়েছে কি না তা পরীক্ষা করা হয়।

এ অভিযানে বিএসটিআই মেট্রোলজি চট্টগ্রামের পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার ও ফিল্ড অফিসার অন্তর চৌধুরী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং সঠিক পরিমাপ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও লাইসেন্স যাচাইয়ে খাগড়াছড়িতে প্রশাসনের অভিযান, অনিয়মে জরিমানা

আপডেট: ০৮:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬