১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

যশোরের শার্শা আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বক্তিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৭

নিজস্ব প্রতিবেদকঃ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর সাহেব মনোনীত যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোঃ বক্তিয়ার রহমান নির্বাচনী গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন।

রবিবার বিকেলে শার্শা উপজেলার গোগা বাজারে তিনি ব্যাপক গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় অংশ নেন।
পথসভায় বক্তৃতাকালে আলহাজ মোঃ বক্তিয়ার রহমান হাতপাখা প্রতীকে ভোট দিয়ে একজন আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “৫৪ বছর আগে যে আশা ও স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তা আজ পর্যন্ত কোনো সরকারি দলের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। যারা ক্ষমতায় এসেছে, তারাই দেশের সম্পদ লুট করে নিজেদের স্বার্থ হাসিল করেছে।”

তিনি আরও বলেন, “এখন আবার পরিবর্তনের সময় এসেছে। আমাদের খুঁজে নিতে হবে একটি আদর্শবাদী রাজনৈতিক দল। জনগণ যদি একজন আদর্শবান নেতাকে নির্বাচিত করে, তবে সেই নেতৃত্বই একটি সুন্দর, সাবলীল ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি মানুষের কল্যাণের জন্য উল্লেখ করে তিনি বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে সম্পূর্ণ শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবো। এতে জনগণের আমানতের খেয়ানত হবে না এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শার্শা উপজেলা শাখার সম্পাদকমন্ডলীর নেতৃবৃন্দ হাসেম আলী, কামাল হোসেন, সোলায়মান হোসেন, আবু রায়হান, ইসমাইল হোসেন, ফারুক হোসেন, মনজুর হোসেন ও আব্দুল মান্নানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

যশোরের শার্শা আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বক্তিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা

আপডেট: ১১:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬