০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৪৭

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা, শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, বিভিন্ন পোশাক সামগ্রী, কম্বল, চকলেট ও কসমেটিক্স পণ্য আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানের মাধ্যমে পাচার চক্রের তৎপরতা দমন এবং অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক

আপডেট: ০৭:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬