০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বাগআঁচড়ায় ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—কয়েকজন মাদক ব্যবসায়ী একটি মোটরসাইকেলযোগে বাগআঁচড়া বাজার এলাকা থেকে সাতক্ষীরার দিকে ইয়াবা পাচার করছে। এমন সংবাদের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে একটি ডিসকভার মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করার সময় পালানোর চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুই আরোহীকে আটক করেন। আটককৃতরা হলেন—সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাটাখালী গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. বুলবুল সানা বুলি (৫২) এবং শিল্পি (৪২)।

পরে ঘটনাস্থলে উপস্থিত মহিলা র‌্যাব সদস্যের মাধ্যমে শালীনতা বজায় রেখে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় মো. বুলবুল সানা বুলির পরিহিত অ্যাশ রঙের জ্যাকেটের সামনের বাম পাশের ভেতরের পকেট থেকে ২ হাজার ৯৭০ পিস রঙিন অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

উদ্ধারকৃত আলামতসহ আটক দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৫:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬