০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১০০

নুসরাত জাহান নিহা, চাঁপাইনবাবগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে মনোনয়ন উত্তোলন করা হয়েছে।

সোমবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা (পৌর) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার কাছ থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহমেদ বাবু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসার ও জেলা পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিন প্রমূখ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সফিকুল ইসলাম শান্তিপূর্ণ নিবাচন অনুষ্ঠানে সহায়তা ও আচরণবিধি মেনে চলব। আমরা আশা করছি, নির্বাচন যথাযথ সময়ে হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার বইবে। একই সঙ্গে দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়ন জরুরি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে। এ নিয়ে এ আসনে বিএনপি ও জামায়াতসহ তিনজন মনোনয়ন উত্তোলন করলেন।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট: ১০:৩৮:১০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫