০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারীদের সঙ্গে পরিচিতি পর্বে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলাপ করেন। এরপর সকলের জন্য মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হয়। সাংবাদিকরা যশোর জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ প্রদান করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, “মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং-এর বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের লক্ষ্য—নিরাপদ ও মাদকমুক্ত যশোর গড়া।” তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ।”

পুলিশ সুপার সাংবাদিকদেরকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, “সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজে আইনশৃঙ্খলা আরও দৃঢ় হবে। সকলের সহযোগিতা কামনা করি।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব (“ক” সার্কেল), সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন (“নাভারণ” সার্কেল), সহকারী পুলিশ সুপার মোঃ ইমদাদুল হক (“মনিরামপুর” সার্কেল) সহ অন্যান্য অফিসার, যশোর প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

যশোরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট: ১২:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫