যশোরে নবাগত পুলিশ সুপারের যোগদান : “ভালো ব্যবহারের মাধ্যমে জনমনে জায়গা করে নিতে হবে”
- আপডেট: ১১:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৪৯

নিজস্ব প্রতিবেদক: যশোরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বেলা ২টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার রওনক জাহান।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “সেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের সাথে ভালো ব্যবহার করতে হবে—তবেই জনমনে জায়গা করে নেওয়া সম্ভব।” তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার “নাভারণ” সার্কেল মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার “মনিরামপুর” সার্কেল মোঃ ইমদাদুল হকসহ জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
নবাগত পুলিশ সুপারের যোগদানের মধ্য দিয়ে যশোরে আইন–শৃঙ্খলা রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি ও জনবান্ধব সেবা নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।




















