০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ি–কসমেটিকস-সহ চোরাচালান মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ৪৭

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তের বেনাপোলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, কম্বল, চকলেট ও কসমেটিক্স আটক করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদক ও বিভিন্ন চোরাচালানী পণ্য সীমান্ত পথে পাচার রোধে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দে সফলতা পাচ্ছে বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক করা সব পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ি–কসমেটিকস-সহ চোরাচালান মালামাল জব্দ

আপডেট: ০৯:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫