০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাঘারপাড়ায় শহীদ কামরুল আহসানের শাহাদাৎবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৩৫

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট খুদড়া গ্রামে (শহিদ কামরুল আহসান) এর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর তার নিজ গ্রাম ছোট খুদড়া গ্রামের মসজিদে অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর সভাপতি আহমেদ ইবরাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূর্ব শাখার সেক্রেটারি এম মিনারুল ইসলাম ও বাঘারপাড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন, এম এম কলেজ শাখা শিবির সভাপতি, রাসেল ফারহান, সভাপতিত্ব করেন, খাজুরা আদর্শ শাখা শিবির সভাপতি এবিএম মুনতাসির।

কামরুল আহসানের শাহাদাতের পটভূমি ২০১৫ সালের ২৩ নভেম্বর যশোর সরকারি এম এম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র কামরুল আহসানসহ তিনজনকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মেস থেকে তুলে নিয়ে বর্বর নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে কামরুলকে ঢাকায় পাঠানো হয়।

২৪ নভেম্বর ২০১৬, চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাতবরণ করেন।

কামরুল আহসান উপজেলার ছোট খুদড়া গ্রামের মোহাম্মদ আলী ও আনোয়ারা বেগমের ছেলে এবং এম এম কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় শহীদ কামরুল আহসানের শাহাদাৎবার্ষিকী পালিত

আপডেট: ০৪:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫