জামায়াত ক্ষমতায় এলে সরকারি গাছ, রাস্তার বালু-মাটি কেউ লোপাট করতে পারবে না : মাও: মুখলিছুর রহমান।
- আপডেট: ১১:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ৭৬

মীর জুবাইর আলমঃ হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উছমানপুর প্রাণ কোম্পানির সামনে গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর6মাও ইদ্রিস আলী এতে বক্তব্য রাখেন ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. নুরুল ইসলাম (সাজল), উপজেলা জামায়াতের কার্যনির্বাহী সদস্য মো. এমদাদুল হক, ইউনিয়ন টিম সদস্য মো. খলিলুর রহমান, আজিজুর রহমান রুবেল, মো. ফজলুর রহমান (কাইয়ুম মাস্টার), ২নং আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মস্তুফা হুসাইন (মস্তু), চুনারুঘাট পৌর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেন, “জামায়াত ক্ষমতায় এলে সরকারি গাছ, কারো বাড়ির ফল, টিউবওয়েলের পাইপ কিংবা রাস্তার বালু-মাটি কেউ লোপাট করতে পারবে না। দুর্নীতি ও অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।”
সভায় নুরুল ইসলাম সাজল বলেন, “হুমকি-দামকি বা দাপট দেখিয়ে জনগণকে ভয় দেখানোর দিন শেষ। আমরা ঐক্যবদ্ধ থাকলে চোর-বাটপার, চাঁদাবাজ, অবৈধ বালু-মাটি ব্যবসায়ী ও মাদক কারবারিদের কোনো পালানোর পথ থাকবে না।”
মতবিনিময় সভায় বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে আয়োজকরা জানান।



















