১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল বন্দরে গতিশীলতা বাড়াতে নৌপরিবহন সচিবের মতবিনিময়

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৪৭

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ও বন্দর ব্যবস্থাপনা–সংক্রান্ত বিভিন্ন সমস্যা-সমাধান নিয়ে আলোচনা করতে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বেলা ১২টার দিকে বেনাপোল বন্দরে আসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি।

বন্দরপ্রবেশ পথে সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন, বেনাপোল পৌর প্রশাসক ও শার্শার চলতি দায়িত্বে থাকা ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুন, এবং বন্দরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরবর্তীতে স্থলবন্দর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব)।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমীন, রাশেদুল সজিব নাজির, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক আলহাজ্ব মেহেরুউল্লাহ, সিএন্ডএফ ব্যবসায়ী মফিজুর রহমান সজন, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, বেনাপোল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত হোসেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল (এপিবিএন) ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান, বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার মো. মিজানুর রহমান, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র সাধারণ সম্পাদক-মো. সহিদ আলী, ৮৯১’র সাধারণ সম্পাদক-লিটন হোসেন, বন্দর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মো. মিজানুর রহমান (পিসি-১) ও মিজানুর রহমান মিজান (পিসি-২) প্রমুখ।

মতবিনিময় সভায় অংশীজনরা দ্রুত পণ্য খালাসে হয়রানি কমানো, রাজস্ব ফাঁকি রোধে কঠোর নজরদারি, আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি, পণ্য সংরক্ষণের জন্য ৫২ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

উত্থাপিত প্রতিটি অভিযোগ ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। তিনি দ্রুত পণ্য খালাসে প্রতিবন্ধকতা দূর করা, বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা এবং রাজস্ব বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

সভা শেষে তিনি বেনাপোল বন্দরের সার্বিক অগ্রগতি ও সেবা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল বন্দরে গতিশীলতা বাড়াতে নৌপরিবহন সচিবের মতবিনিময়

আপডেট: ০৪:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫