১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় ৪০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৪৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ৩টার দিকে শার্শা থানার কাশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই মো. মোশাররফ হোসেন ও এএসআই মো. নজিবুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি টিম কাশিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১০ ও ৩০—মোট ৪০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কাশিপুর গ্রামের মামুন হোসেন ওরফে তৈমরের স্ত্রী মোছাঃ বিউটি খাতুন (৩০) এবং একই গ্রামের জামাল হোসেনের স্ত্রী মোছাঃ সিমা খাতুন (২৮)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ১৪, তারিখ ২০/১১/২০২৫–এ মামলা রুজু করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, গ্রেফতারের পর শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ধৃত দুই নারীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শায় ৪০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

আপডেট: ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫