১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী,কম্বল ও কসমেটিকসসহ চোরাচালানি মালামাল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ৭৫

নিজস্ব প্রতিবেদক: যশোর বেনাপোলের সীমান্ত এলাকায় অভিযানে চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী, কম্বল ও কসমেটিকস সামগ্রী আটক করে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩৪ হাজার ২০০ টাকা।

বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকাজুড়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক দিনগুলোতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সফলভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত সব পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী,কম্বল ও কসমেটিকসসহ চোরাচালানি মালামাল আটক

আপডেট: ১২:২৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫