শিরোনাম:
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
নিউজ ডেস্ক
- আপডেট: ০৬:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ৬৬

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় সাধন কুমার মজুমদার (৫৭) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।
তিনি গরীবপুর গ্রামের মৃত ওপেন্দ্রনাথ মজুমদারের ছেলে এবং ঝিকরগাছার বালিয়া গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ঘটনার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ২টার দিকে শিক্ষক সাধন কুমার মজুমদার (৫৭) স্কুল শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পাশাপোল ইউনিয়নের চৌগাছা টু ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের বাদল মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছালে সরকারি চাল ভর্তি যশোর- ট- ১১-১৪২২ নম্বর ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও ঘটনা স্থলে হতে ট্রাক চালক পালিয়ে যায়।




















