১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযান: নিষিদ্ধ কাশির সিরাপসহ চোরাচালানি পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৮৪

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

বুধবার (১৯ নভেম্বর ২০২৫) দিনভর পৃথক তিনটি অভিযানে নিষিদ্ধ কাশির সিরাপসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে ৪৯ বিজিবির সদস্যরা।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের বিশেষ টহলদল আন্দুলিয়া বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় একাধিক অভিযান চালায়।

এসময় ভারতীয় Wincerex Cough Syrup, শাড়ি, থ্রি-পিস, কম্বল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার ৪০০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তজুড়ে মাদক ও চোরাচালান দমনে বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে। “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান সবসময়ই চলমান থাকবে,” বলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে—যা পরবর্তীতে আইন অনুযায়ী ধ্বংস করা হবে। অন্যদিকে, অন্যান্য চোরাচালানি মালামাল প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির অভিযান: নিষিদ্ধ কাশির সিরাপসহ চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ০৯:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫